ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৪১ জনের মৃত্যু

    তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৪১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবে অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

    বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড বাহিনী।

    এ ঘটনায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহতরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।

    তিউনিসিয়ার জনসুরক্ষা পরিষেবার পরিচালক মৌরাদ মেচরি জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্ফ্যাক্স শহর থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।

    তিউনিসিয়ার এ বন্দর শহরটি সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম যাত্রাপথ হয়ে উঠেছে। দারিদ্র্য ও সহিংসতার হাত থেকে বাঁচতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বাসিন্দারা ইউরোপ পাড়ি জমাতে গিয়ে নিয়মিতই দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত মাসেই স্ফ্যাক্স উপকূলে একটি নৌকা ডুবে ৩৯ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছিলেন। গত বছরের জুনে প্রায় একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৬০ জন।

    আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা গেছেন। আইওএম জানিয়েছে, চলতি বছরই ভূমধ্যসাগরে প্রায় হারিয়েছেন অন্তত ৪০৬ জন অভিবাসনপ্রত্যাশী।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ