ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • স্থগিত জাতীয় ক্রিকেট লিগ

    স্থগিত জাতীয় ক্রিকেট লিগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এই প্রতিযোগিতার ভেন্যু কক্সবাজারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যানবাহন চলাচল বন্ধ করায় টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হবে বলে জানা গেছে।

    এখন পর্যন্ত জাতীয় লিগে দুই রাউন্ড খেলা হয়েছে। করোনার কারণে এবারের এনসিএলের তৃতীয় রাউন্ড থেকে দুই স্তরের আট দলের খেলাগুলো বিকেএসপি ও কক্সবাজারে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কিন্তু কক্সবাজারে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করায় সেটি হচ্ছে না। আবার শুধু বিকেএসপিতে আট দলের খেলা চালানো সম্ভব নয়। ফলে স্থগিতই করতে হচ্ছে জাতীয় লিগ।

    বিসিবির সূত্র এ ব্যাপারে জানিয়েছে, কক্সবাজারে যান চলাচল বন্ধ। তাই আমাদের খেলা স্থগিত করতে হচ্ছে। দুই স্তরের খেলা চালাতে তো অন্তত দুটি ভেন্যু লাগবে। শুধু বিকেএসপিতে সব খেলানো সম্ভব নয়। তখন শুধু এক স্তরের খেলাই চালানো সম্ভব। তাই আপাতত স্থগিত। পরিস্থিতি স্বাভাবিক হলে এখন যেখানে আছে, সেখান থেকেই সব চালু হবে।

    জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচের খেলা এরই মধ্যে শেষ হয়েছে। কক্সবাজারের দুই মাঠে শেষ দিনে বাকি দুটি ম্যাচের খেলা হচ্ছে। চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচটি এগোচ্ছে ড্রর দিকে। এছাড়া ড্র হতে পারে সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচটিও।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ