ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ধুঁকে ধুঁকে মরার চেয়ে ইচ্ছামৃত্যু যেসব দেশে বৈধ

    ধুঁকে ধুঁকে মরার চেয়ে ইচ্ছামৃত্যু যেসব দেশে বৈধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৃত্যু জীবনের চরম সত্য একটা অধ্যায়। কেউ জানে না কার কখন কীভাবে মৃত্যু হবে। কেউ কেউ ধুঁকে ধুঁকে মরে। আবার কেউ মরার আগে বার বার মরে। মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণা সহ্য করা দুরূহ হয়ে ওঠে। হাসপাতালে গুরুতর অসুস্থ কিংবা বয়সের ভারে নুয়ে পড়া রুগ্ন শরীর থেকে যখন দম বের হতে চায় না, তখন তাদের মধ্যে অনেককেই বেছে নিতে হয় স্বেচ্ছা মৃত্যুর (নিষ্কৃতি) পথ। সেজন্য তারা আইনের মাধ্যমে আবেদন জানান।

    এমন বিচিত্র আইন চালু রয়েছে নেদারল্যান্ড, বেলজিয়াম এবং লুক্সেমবার্গ ও স্পেনে। 

    এই আইন প্রণয়নের অপেক্ষায় রয়েছে পর্তুগাল ও ইউথেনেশিয়া। তবে তা গত জানুয়ারিতে সংসদে আটকে যায়।

    সর্বশেষ এ বছরই এ আইনের বৈধতা দেয় স্পেন। ২০০৪ সালের অস্কারজয়ী 'দ্য সি ইনসাইড' সিনেমা এই আইন প্রনয়ণের দাবি কয়েকগুণ বাড়িয়ে তোলে। র‍্যামন স্যাপেড্রোর নিষ্কৃতি মৃত্যুর আর্জি নিয়ে তৈরি এই ছবি রীতিমতো সাড়া ফেলেছিল স্পেনে। 

    ২০১৯ সালে ইচ্ছামৃত্যু নিয়ে স্পেনে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় দেশের সিংহভাগ মানুষ নিষ্কৃতি মৃত্যুর পক্ষে। তবে ভিন্ন সুরও ছিল। খ্রিস্টধর্মের প্রথা অনুযায়ী এই নিয়ম মেনে নেওয়া যায় না। কারণ, ধর্ম আত্মহত্যাকে সমর্থন করে না। 

    তবে নিষ্কৃতি মৃত্যুর জন্য রোগীকে মোট চারবার আবেদন জানাতে হবে। কোনো চিকিৎসক যদি এই প্রক্রিয়ায় অংশ নিতে না চান, তাকে বাধ্য করা যাবে না। আবেদনকারীকে নির্দিষ্ট দেশের নাগরিক হতে হবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ