ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • মাত্র ‌১৬ বলে আন্তর্জাতিক ম্যাচে জয়!

    মাত্র ‌১৬ বলে আন্তর্জাতিক ম্যাচে জয়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ১৬ বলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল আয়ারল্যান্ড। তা-ও একটি মাত্র বাউন্ডারি মেরে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের কোয়ালিফায়ার ম্যাচে এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ক্রিকেটে অখ্যাত দল ফ্রান্স। আগে ব্যাট করতে নেমে ফরাসিরা ১৬.১ ওভারে মাত্র ২৪ রানে প্যাকেট হয়ে যায়।

    এই ২৪ রানে বড় অবদান 'মি. এক্সট্রা'র। মানে অতিরিক্ত খাত থেকে এসেছে ১৩ রান। দলের ১১ জন ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ০, ১, ৩, ০, ০, ১, ২, ৩, ১*, ০, ০। জেনিফার কিং ৩৪ বলে ৩ রান করেন। এ ছাড়া ১২ বলে ৩ রান করেন ট্রেসি রদ্রিগেজ। আয়ারল্যান্ডের ছয়জন বোলারের মধ্যে দুজন নিয়েছেন ২টি করে উইকেট। চারজন নিয়েছেন ১টি করে উইকেট। বাকি দুই ব্যাটার রান-আউট হন।

    জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২.৪ ওভারে, অর্থাৎ ১৬ বলে কোনো উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ২৫ রান তুলে নেয়। লুইজ লিটল ১২ রানে অপরাজিত থাকেন। ৭ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন। সেটাই ছিল ম্যাচের একমাত্র বাউন্ডারি। কোনো রান খরচ না করে ২ উইকেট শিকার করে ম্যাচের সেরা হয়েছেন আয়ারল্যান্ডের রিচার্ডসন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ