ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • হাসপাতালে ভর্তি হলেন আকরাম খান

    হাসপাতালে ভর্তি হলেন আকরাম খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা আক্রান্ত হয়ে নিজের ঘরেই আইসোলেশনে ছিলেন আকরাম খান। তবে পূর্ব সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সাবেক এ ক্রিকেট অধিনায়ক।

    খুব বেশি জটিলতা নেই। কিন্তু তারপরও সতর্কমূলক ব্যবস্থা হিসেবে আজ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

    আকরাম খানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে স্ত্রী সাবিনা আকরাম বলেন, 'বাসায় চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শে আকরামকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’

    সাবিনা আকরাম আরও জানান, আকরাম খানের ফুসফুস ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে তার বাসার অন্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

    বিসিবি'র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আকরাম খানের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনেক সময় দ্রুত অবস্থার অবনতি হয়। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভালো আছেন।’

    গত ১০ এপ্রিল করোনায় পজিটিভ হওয়ার খবর দিয়ে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেই জানিয়েছিলেন, ‘গতকাল টেস্ট করেছিলাম। রাতেই পজিটিভ রেজাল্ট পেয়েছি। এখন বাসাতেই আইসোলেশনে আছি। সুস্থ আছি। দোয়া করবেন।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ