ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হেনরি

    টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হেনরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ দলের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ম্যাট হেনরি।


    তিন দিনের কোয়ারেন্টিন শেষে শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম অনুশীলন করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। 

    এদিন অনলাইন সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড থেকে হেনরি বলেন, বাংলাদেশে আগে কখনো যাইনি আমি, এবারই প্রথম। ভারত ও সংযুক্ত আরব আমিরাতে খেলেছি। উপমহাদেশের কন্ডিশন তাই জানা আছে। আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশে যাচ্ছি। তাদের সবশেষ সিরিজ দেখেছি। লো-স্কোরিং ম্যাচ হয়েছে। চ্যালেঞ্জ নিতে অপেক্ষায় আছি।

    প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া পেসার হেনরি বলেন, আমার জন্য এটি চ্যালেঞ্জ। নিজের ব্যাটিং দক্ষতা দেখানোর সুযোগ। পাকিস্তান সফরে যেতাম। আরেকটু আগে বাংলাদেশে যেতে হচ্ছে। দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।

    হেনরি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি নিজেদের কন্ডিশনে। এবার ভিন্ন অভিজ্ঞতা হবে। সবশেষ সিরিজগুলোতে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। দেশে তারা সব সময়ই কঠিন প্রতিপক্ষ।

    সোমবার নিউজিল্যান্ড থেকে রওনা হয়ে হেনরি বাংলাদেশে পৌঁছবেন মঙ্গলবার। শুক্রবার তার তিন দিনের কোয়ারেন্টিন শেষ হবে। তার আগেই পাঁচ ম্যাচের সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হয়ে যাবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ