ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা
  • মোবাইল ফোনে বাজিতে লুডু খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

    মোবাইল ফোনে বাজিতে লুডু খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের শিবচর উপজেলায় বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইলিয়াছ ঢালী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

    গত বুধবার (১৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। পরে রাত তিনটার দিকে শিবচর থানার ওসি মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায়  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    নিহত ইলিয়াছ ঢালী শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিক্রিরচর এলাকার মৃত ইউনুছ ঢালীর ছেলে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গত ১৪ এপ্রিল বিকেলে ইলিয়াছ ও তার পাশ্ববর্তী বংসের জলীল মোল্লার ছেলে শাহিনের সাথে এনার্জি ড্রিংক (স্পীড) বাজিতে মোবাইল ফোনে লুডু খেলেন। এসময় খেলায় ইলিয়াছ জয়লাভ করেন। এছাড়া শাহিনের কাছে ইলিয়াছের পূর্বের ছয়শত টাকা পাওনা ছিল। পরে ইলিয়াছ পাওনা টাকা ও বাজিতে জেতা স্পীড চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। 

    এক পর্যায়ে শাহিন ও তার  লোকজন সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র, লাঠি ও চাইনিজ কুড়াল এনে ইলিয়াছের ওপর হামলা করে। পরে সন্ধার পরে ইলিয়াছের বাড়ির লোকজন জড়ো হয়ে শাহিনের লোকজনের উপর হামলা করে। 

    এতে উভয়পক্ষের মজিবর মোল্লা (৪৫),রুবেল মোল্লা (৩৫),ইলিয়াছ ঢালী (৪০),মজিবর ঢালী (৩০),মর্জিনাসহ (২২) ৭/৮ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে রুবেল মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে হাসপাতাল, ফরিদপুরে প্রেরণ করা হয়।

    পরে হাসপাতালে দু'পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে ইলিয়াছ ও তার লোকজন অন্যত্র চিকিৎসার উদ্দেশ্য হাসপাতাল থেকে চলে যায়। পরে রাত তিনটার দিকে ইলিয়াছকে তার শ্বশুর বাড়ি শিবচরের বাশকান্দি হয়ে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

    শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন,সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ