ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ৩ রানে ৭ উইকেট নিয়ে অনন্য বিশ্বরেকর্ড নারী ক্রিকেটারের

    ৩ রানে ৭ উইকেট নিয়ে অনন্য বিশ্বরেকর্ড নারী ক্রিকেটারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে বিশ্বরেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারডাইক। তিনি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনই ৩ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নাম লেখালেন। এই ডানহাতি মিডিয়াম পেসার ফ্রান্স নারী দলের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন। 

    তার বোলিং ফিগার ৪-২-৩-৭। অর্থাৎ ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়ে রান দিয়েছেন মাত্র ৩! বিনিময়ে উইকেট নিয়েছেন ৭টি। এ এক অনন্য বিশ্বরেকর্ড! পাড়া-মহল্লার ক্রিকেটে এমনটা মাঝেমধ্যে দেখা গেলেও। ওভারডাইকের আগে এমন রেকর্ড নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও করে দেখাতে পারেননি কেউ। 

    এর আগে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড এতোদিন ধরে ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের দখলে। মালদ্বীপের বিপক্ষে কোনো রান না দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিলেন ওভারডাইক। তার অমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে গুড়িয়ে যায় ফ্রান্স। আর মাত্র ৩.৩ ওভারেই ৩৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ