ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • চার নারীকে ধর্ষণের অভিযোগে বহিষ্কার ফ্রান্সের তারকা ফুটবলার

    চার নারীকে ধর্ষণের অভিযোগে বহিষ্কার ফ্রান্সের তারকা ফুটবলার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চার নারীকে ধর্ষণ ও আরও এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ফ্রান্সের জাতীয় ফুটবল দলের সদস্য এবং ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে। এর দায়ে ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে ইংল্যান্ড পুলিশ।   

    এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ায় ম্যানচেস্টার সিটি থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ম্যানসিটি জানিয়েছে, অভিযুক্ত ফরাসি লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্ডিকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন, প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নয় ক্লাবটি।

    সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ওই তারকা ফুটবলার ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্টের মধ্যে চার নারীকে ধর্ষণ ও আরও এক নারীকে যৌন হয়রানি করেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় মেন্ডির সঙ্গে ম্যানসিটির আরও পাঁচজন ফুটবলার জড়িত। সদ্য সিটিতে যোগ দেওয়া তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশের নামও জড়িয়েছে এতে। কিন্তু মেন্ডির বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বাকিদের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ চুপচাপ রয়েছে।
    উল্লেখ্য, ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী দলে দুর্দান্ত খেলেছেন মেন্ডি। ফ্রান্সের জার্সিতে ১০ ম্যাচ খেলেছেন তিনি। এর আগে ২০১৭ সালে ফ্রান্সের ক্লাব মোনাকো থেকে ম্যান সিটিতে যোগ দেন মেন্ডি। ক্লাবের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং দুটি ইংলিশ লিগ কাপ জিতেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ