ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ নিউজিল্যান্ড

    বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আতিথেয়তায় মুগ্ধ নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বিসিবির বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন কিউই ক্রিকেটাররা।

    আট বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মঙ্গলবার বাংলাদেশে পা রাখে টম ল্যাথামের নেতৃত্বাধীন দলটি।

    হোটেলে কোয়ারেন্টিনে থাকা নিউজিল্যান্ডের তারকা পেসার হামিশ বেনেট  বুধবার ভার্চুয়াল সংবাদমাধ্যমে বলেন, ঢাকা সফরটা অনেক লম্বা এবং কঠিন ফ্লাইট ছিল। কিন্তু আমরা খুব সৌভাগ্যবান ছিলাম। বিমান থেকে নামার পর থেকে আমাদের খুব ভালো খেয়াল রাখা হয়েছে। আমাদের নিরাপদে পাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা করেছে তার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। 

    বেনেট আরও বলেন, আমাদের জন্য বিসিবি যে পরিকল্পনাগুলো এবং যে প্রক্রিয়াগুলোর ব্যবস্থা করেছে সেগুলো চমৎকার। ঝুঁকি কমানোর জন্য তারা অসাধারণ কাজ করেছে।

    হোটেলে তিন দিন কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার থেকে অনুশীলনের সুযোগ পাবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। 

    টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ