ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • বিশেষ সম্মাননা পেলেন পিএসজির ৫ ফুটবলার

    বিশেষ সম্মাননা পেলেন পিএসজির ৫ ফুটবলার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার শিরোপা জেতা ৫ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছে পিএসজি। সম্মাননা পাওয়া ৫ ফুটবলারের ৩ জন আবার আর্জেন্টিনার।

    তারা হলেন- লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। আর বাকি ২ জন হলেন- ইউরোজয়ী ইতালি দলের সদস্য জিয়ানলুইজি দোনারুমা এবং মার্কো ভেরাত্তি।

    ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় ভূমিকা ছিল মেসির। আসরে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন তিনি। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আসর সর্বোচ্চ ৫টি। কোপার পুরো আসরে মেসি আলো ছড়ালেও ফাইনালের নায়ক ডি মারিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিখ্যাত মারাকান স্টেডিয়ামের ওই ফাইনালে জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর পুরো আসরেই আলবিসেলেস্তেদের রক্ষণ সামলাতে দারুণ ভূমিকা রেখেন পারেদেস।
    অন্যদিকে গত ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা জয়ের নায়ক ছিলেন দোনারুমা। এই ইতালিয়ান গোলরক্ষক টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। ইতালিয়ান সেন্টার মিডমিল্ডার মার্কো ভেরাত্তি সেই ২০১২ সাল থেকে আছেন প্যারিসের ক্লাবটিতে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ