ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০ হাজার ছাড়াল

    দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দশ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪ জন। সব মিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১০ হাজার ৮১ জন।

     গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হলো। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে।


    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও পাঁচ হাজার ৯১৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন এবং ষাটোর্র্ধ্ব ৫২ জন রয়েছেন।

    মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রামের ১২ জন, রাজশাহীর ছয়জন, খুলনার তিনজন, বরিশালের দুইজন, সিলেটের একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়।

    দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ