ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ঢাকায় এসেই করোনা পজিটিভ নিউজিল্যান্ড ব্যাটসম্যান

    ঢাকায় এসেই করোনা পজিটিভ নিউজিল্যান্ড ব্যাটসম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে বাংলাদেশ সফরে এসেই বড় ধরনের দুঃসংবাদ পেল ব্ল্যাকক্যাপসরা। নিউজল্যান্ড ব্যাটসম্যান ফিন অ্যালেন করোনা পজিটিভ হয়েছেন।

    মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। যদিও দলের আগেই বাংলাদেশে এসেছিলেন তিনি। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন তিনি। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছিলেন অ্যালেন। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন অ্যালেন। কিন্তু ঢাকায় এসেই হলেন করোনা পজিটিভ।


    বিসিবি ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ স্যান্ডল। তার ভাষ্যমতে, ‘বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ মানের চিকিৎসাই দেওয়া হচ্ছে অ্যালেনকে, ফিনের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক এটা। আপাতত সে ঠিকঠাক আছে। বাংলাদেশ ক্রিকেটের কর্তৃপক্ষ খুবই পেশাদারী দেখাচ্ছে এ ব্যাপারে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

    আপাতত বিসিবির অধীনে চিকিৎসা নিচ্ছেন অ্যালেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরীর সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান চিকিৎসক প্যাট ম্যাকহিউয়ের যোগাযোগ হচ্ছে বলেও জানানো হয়েছে।

    একটা নির্দিষ্ট সময় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে হবে অ্যালেনকে। এরপর যদি টানা দুই দিন কোভিড-১৯ টেস্টে নেগেটিভ আসে, তবেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। এখন পর্যন্ত তার বদলি হিসেবে কাউকে নেওয়ার ঘোষণাও দেয়নি নিউজিল্যান্ড।

    ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ