ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • গোপন বৈঠকে ভারত-পাকিস্তান ! 

    গোপন বৈঠকে ভারত-পাকিস্তান ! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জম্মু ও কাশ্মীরে চলমান অচলাবস্থা নিয়ে এ বছরের জানুয়ারিতে ভারত ও পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা দুবাইয়ে একটি গোপন বৈঠক করেছেন। এই দাবি করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

    দুই দেশই অনেক দিন ধরে কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে উভয় দেশের মধ্যে সংঘাতমত অবস্থা বিরাজমান। সেই সংঘাত হয়তো এবার শেষ হতে যাচ্ছে। দুবাইয়ের বৈঠক সম্পর্কে জানেন এমন দুটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যস্থতায় ভারতের বৈদেশিক বিষয়ক গোয়েন্দা সংস্থা রিসার্স অ্যান্ড এনালাইসিস উইংয়ের এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তারা উড়ে গিয়েছিলেন দুবাইয়ে। সেখানে তাদের মধ্যে বৈঠক হয়েছে।

    এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পাকিস্তানের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

    তবে, রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দু’দেশ পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চালিয়ে গেছে। এ জন্য দুবাইয়ে ভারতের গবেষণা ও বিশ্লেষণ শাখা, গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের আইএসআইয়ের কর্মকর্তারা বৈঠক করেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে। ভারতের দাবি এই হামলার পিছনে ছিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলি। একই বছর  ৫ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে। জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করায় ভীষণ ক্ষুব্ধ হয় পাকিস্তান। এর ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়  এবং দু-দেশের বাণিজ্য স্থগিত হয়ে যায়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ