ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • সিনেমার জন্য রেসলিং ছাড়লেন জন সিনা

    সিনেমার জন্য রেসলিং ছাড়লেন জন সিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেসলিং জগতের তারকা জন সিনাকে আর দেখা যাবে না ডব্লিউডব্লিউই-এর মঞ্চে। ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা বর্তমানে সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। সিনেমার শিডিউলের কারণে বর্তমানে শুধু শুক্রবারের জনপ্রিয় অনুষ্ঠান স্ম্যাকডাউনেই দেখা মেলে বিশ্বখ্যাত এই রেসলারের।

    ডব্লিউডব্লিউই এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের জানানো হয়েছে সিনেমা সূচির কারণে সিনাকে আর পাওয়া যাবে না। তার পুনরায় ফেরারও কোন নিশ্চয়তা নেই।’ এ বছরের শুরু থেকে রেসলিংয়ের পাশাপাশি সুইসাইড স্কোয়াড সিনেমার প্রচারণায় বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন সিনা। এছাড়াও তিনি ম্যাথু ভনের নতুন গোয়েন্দা সিনেমা আর্গাইলেতেও চুক্তিবদ্ধ হয়েছেন।


    ২০০২ সালে তৎকালীন ডব্লিউডব্লিউএফের (বর্তমান ডব্লিউডব্লিউই) মঞ্চে অভিষেক হয় সিনার। দীর্ঘদিনের ক্যারিয়ারে জিতেছেন মোট ২১টি একক শিরোপা। তবে এই গ্রীষ্মে মাত্র ১৪টি খেলায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই রেসলারকে।

    তারও আগে ১৯৯৯ সালে পেশাদার রেসলিংয়ে যোগ দেন তিনি। আল্টিমেট প্রো রেসলিংয়ে হাতেখড়ি হয় তার। ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচবার মার্কিন চ্যাম্পিয়নের পাশাপাশি ৪বার বিশ্ব ট্যাগ খেতাব জেতেন সিনা। এবার ৪৪ বছর বয়সী সিনা চলে যাচ্ছেন সাবেকদের তালিকায়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ