ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • কাল ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

    কাল ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারা।

    জানা গেছে, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কিউই দলটিকে সরাসরি টিম হোটেলে নিয়ে আসা হবে। সেখানে তারা তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন।


    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিশ্রুতি দিয়েছে, চলতি মাসে বাংলাদেশ সফর করে যাওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে যে সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, তার সবগুলোই পাবে নিউজিল্যান্ড দল। আতিথ্যেতায় কোনো কমতি রাখা হবে না।

    কোয়ারেন্টিন পর্ব ও কোভিড-১৯ পরীক্ষা শেষে আগামী শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা।


    আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলোই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

    নিউজিল্যান্ড দল

    টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

    বাংলাদেশ দল

    মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ