বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল নগরীতে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিএন্ড বি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। আটককৃত হলো, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এলাকার মৃত সফিজউদ্দিন সরদার প্রকাশ কবিরের ছেলে মো. সাইফুল সরদার (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের সিএন্ড বি রোডে অভিযান চালান। এসময় সাইফুল সরদারকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর