এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের মতনিবিনিময় বৃহস্পতিবার (২৫ জুন)। সকাল নয়টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় সভায় কেন্দ্র সচিবদের উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সব কেন্দ্র সচিবদের এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠি অনুযায়ী, আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে শিক্ষাবোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। অনুষ্ঠেয় মতবিনিময় সভায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (প্রতিনিধি গ্রহণযোগ্য নয়) যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এইচকেআর