ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন

    বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন

    বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবকে আরও আধুনিকায়ন ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি পেশাদার গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী এই সংগঠনটির অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা গ্রহণ করেছেন।

    এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক পদক্ষেপের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) প্রশাসকের নির্দেশে বরিশাল প্রেসক্লাব ভবন পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের একদল প্রকৌশলী।

    বরিশাল সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) ইবরাজ হোসেন আকিব এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. জোবায়ের হোসেন প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভবনের বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যবেক্ষণ এবং সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য দিকগুলো যাচাই করেন।

    পাশাপাশি ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব আধুনিকায়ন এবং সংস্কার বিষয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

    এসময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল, ক্রীড়া সম্পাদক খান রুবেল, কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য মঈনুল ইসলাম সবুজ, সদস্য মুহা. কামরুজ্জামান জুয়েল রানা, সহযোগী সদস্য আল মামুন, ফাহিম ফিরোজ প্রমুখ।

    এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বিসিসি প্রশাসকের মতামতের ভিত্তিতে ভবনের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় সংস্কার কাজ এবং আধুনিক সুবিধা সংযোজনের বিষয়ে প্রকৌশলীদের অবহিত করেন। সিটি করপোরেশনের প্রকৌশলীরা সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

    উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বরিশাল প্রেসক্লাব দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং সাবেক মেয়র আহসান হাবিব কামালের হাত ধরে এই ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন হয়।

    বিসিসি’র প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের হাত ধরে- দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাংবাদিকদের জন্য আরও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ