মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে উপজেলার ইউনিয়নের দাউদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুমকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাতরা নগদ এক লাখ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। আমরা এখন আতঙ্কে আছি।
মঠবাড়িয়া থানার পুলিশ এসআই আলী আকবর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এইচকেআর