বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫

বরিশাল নগরীর রিফিউজি খালেদাবাদ) কলোনী থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি রফিক ওরফে গাঁজা রফিকের স্ত্রী, ছেলেসহ ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
রোববার (১৪ জুন) রাতে নগরীর রিফিউজি কলোনীর গাঁজা রফিকের মালিকানাধীন স্নেহা ভবনের ২য় তলা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, বাপ্পি হাওলাদার (২৪), রফিকুল ইসলাম প্যাদার ছেলে মো. রাতুল ইসলাম (২৪), উজ্জ্বল হাওলাদার (২৫), ইমন হাওলাদার (১৯) এবং রফিকুল প্যদার স্ত্রী অনু বেগম (৩৮)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিমের নেতৃত্বে একটি টিম নগরীর রিফিউজি কলোনীর গাঁজা রফিকের মালিকানাধীন স্নেহা ভবনের ২য় তলায় অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীদের আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
ওসি আল মামুন উল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর