ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন

    বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার ‍এ্যাডহক কমিটি অনুমোদন হয়েছে। এতে বরিশ‍াল বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে সভাপতি এবং প্রাক্তন ক্রীড়াবিদ মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনকে সদস্য সচিব ও বাকি পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

    জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (১৫)-এ উলি­খিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার ‍এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। 

    রোববার (১৪ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ‍বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান, বরিশ‍াল মেট্রেপালিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ, স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। ‍এছাড়া বরিশাল বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক ‍এবং ম‍ঈনুদ্দীন নাসির রুবলকে কমিটির সদস্যরা করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ