ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু পিরোজপুরে নিখোঁজ ওজার নিথরদেহ মিললো পরিত্যক্ত ঘরে, স্বর্ণালঙ্কার লুট
  • শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা

    শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
    বক্তব্য রাখছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে— তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে। এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে।

    মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

    ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনও এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কী?  আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে। তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ যে, আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি।


    এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা জানি  যেকোনও ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়। তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়। তারপর ওটা একটা প্রসিকিউশন পর্যায়ে যায়। তারপরে কিন্তু ওটা  একটা লোক অপরাধী কি অপরাধী না চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াটিয় যেকোনও একজন অপরাধী যেকোনও একজন অভিযুক্ত অপরাধী নয়। এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। এটাই তো ন্যায্য বিচার। এটাই তো ইনসাফের কথা বলছে এবং আমরা যেকোনও ব্যক্তির ক্ষেত্রে পলাতক সরকারপ্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায়বিচারের  মৌলিক নীতিকে আমরা অনুসরণ করবো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ