ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • পাথরঘাটায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

    পাথরঘাটায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বিয়ের আশ্বাসে প্রবাসি স্বামীকে তালাক দিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শাহিন নামে এক শিক্ষকের বাড়িতে অবস্থান করছেন পপি আক্তার (২৩) নামে এক সন্তানের জননী। রোববার দুপুর ২টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের সায়েদ মিয়ার ছেলে শাহিন মিয়ার বাড়িতে আসেন এবং স্ত্রীর স্বীকৃতি না দিলে বিষ খেয়ে অথবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করারও হুমকি দেয় ওই নারী। ৮ বছরের শিশু সন্তানকে নিয়ে শিক্ষক শাহিনের বাড়িতে গিয়ে শাহিনের বাবা ও মায়ের কাছে বিষয়টি জানানোর সাথে সাথে পপি আক্তারকে গাছের সঙ্গে বেধে মারধর করে পালিয়ে যায় বলেও অভিযোগ করেন ওই নারী। পপি আক্তার উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের মোশাররফ হোসেন জোমাদ্দারের মেয়ে।

     পপি আক্তার জানান, মঠবাড়িয়া টিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিন তার স্ত্রীকে নিয়ে কাকচিড়া বাজারে ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী অসুস্থ্য থাকায় প্রায়ই বাসা খালি থাকতো। এ সুযোগে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মাস তাদের পরকিয়া এক পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। শাহিন তাকে বিয়ের করার আশ্বাস দিয়ে স্ত্রীর মতো ব্যবহার করে স্ত্রীর স্বীকৃতি চাইলে দিতে অস্বীকৃতি জানায়। পরে রোববার সকালে একমাত্র পুত্র সন্তান নিয়ে শাহিনের বাড়িতে এসে বিয়ে করতে বলায় শাহিনের বাবা, মা ও পরিবারের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ির সকলে পালিয়ে গেলে ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে পপি। তিনি আরও বলেন, স্ত্রীর স্বীকৃতি না দিলে সন্তানসহ এই ঘরেই বিষ অথবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবো। 

    এ বিষয় অভিযুক্ত শাহিন ও  তার পরিবারের কাউকে বাড়িতে না পাওয়ায় তাদেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বলেন, খবরটি শুনেই দুই ওয়ার্ডের মেম্বর এবং চৌকিদার পাঠিয়েছি। বিষয়টি সমাধানের চেষ্টা করবো। পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, এমন অভিযোগের কথা আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ