ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • করোনায় বরিশাল বিভাগে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯ 

    করোনায় বরিশাল বিভাগে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বরিশাল বিভাগে আরও ১ জনের মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তি ভোলা জেলার বাসিন্দা। ‍এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ‍এখন ৬৩১। ‍এছাড়া ২৪ ঘণ্টায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৯৩ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ১০২৮ জন। ‍এর ফলে বিভাগে মোট সুস্থতার সংখ্যা ৩২ হাজার ৬৫৪ জনে দাঁড়িয়েছে। 

    আজ সোমবার (২৩ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থতা লাভের সংখ্যা ৩৬০। ‍

    এছাড়া পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত ৩০, সুস্থ ৪৬০ জন, ভোলায় শনাক্ত ৪০, সুস্থ ৯৪ জন। অপরদিকে বরগুনায় নতুন শনাক্তের সংখ্যা ১৩ জন, সুস্থতা লাভের সংখ্যা ৭৫ ‍এবং ঝালকাঠিতে ৮ জন নতুন শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৩৯ জন করোনা আক্রান্ত রোগী। তবে পিরোজপুরে ২৪ ঘন্টায় ১২ জনের শরীরে করোনা ভাইরাসের ‍উপস্থিতি শনাক্ত হলেও সুস্থতা লাভের কোন তথ্য পাওয়া যায়নি। 

    প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। 
    এরপরেই অবস্থান পিরোজপুরের। তালিকার সবার নীচে রয়েছে বরগুনা জেলা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ