ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মঠবাড়িয়ায় ননদ-ভাবীকে অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

    মঠবাড়িয়ায় ননদ-ভাবীকে অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় চেতনা নাশক ওষুধ খাইয়ে ননদ-ভাবীকে অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই দুই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের ভুক্তভোগীর ভাই দ্বিপক চন্দ্র শীল বাদী হয়ে রোববার রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন। 

    ভুক্তভোগী ওই দুই নারী জানান, পূর্ব পরিচিত প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন খাঁ (৪০) নিয়মিত তাদের বাড়িতে আসা যাওয়া করতন। গত শনিবার ননদ (২৫) ও ভাবী (২৩) শিশু সন্তান নিয়ে বাড়িতে ছিলেন। ওই দিন বাড়িতে কোন পুরুষ লোক ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন তাদের বাড়িতে এসে এলার্জি ও শ্বাসস কষ্টের ওষুধের কথা বলে পানির সাথে চেতনানাশক ওষুধ খাওয়ান। খাওয়ার কিছুক্ষণ পরই ননদ ‍এবং ভাবী দুজনেই অচেতন হয়ে পড়েন।

    এদিকে এক নারীর ভাই বাড়িতে ফোন দিয়ে কোন খোঁজ খবর না পেয়ে বিষয়টি প্রতিবেশী ঝন্টু চন্দ্রকে জানান। পরে প্রতিবেশী ঝন্টু  আরও লোকজন নিয়ে বাড়িতে এসে দেখেন ননদ-ভাবী অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত নেয়া হবে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ