ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচজন গ্রেফতার 

    বরিশালে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচজন গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ আগস্ট) নগরীর ধান গবেষণা রোড ‍এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ‍

    এসময় বন্যপ্রাণী অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ‍এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। 

    সোমবার (২৩ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় নগরীর ২৪ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে কোতয়ালি মডেল থানা পুলিশ। ‍এক পর্যায় ধান গবেষণা খেয়াঘাট সংলগ্ন ‍এলাকা থেকে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ পাঁচজনকে আটক করেন বিএমপির সদস্যরা। ‍

    এরা হলেন মো. ছালেক হাওলাদার (৫৫), মো. দেলোয়ার হোসেন, মো. নিজাম উদ্দিন দুরানী (৩৪), মো. সুমন আকন (৩২) ও হনুফা বেগম (২৫)। তাদের কাছ থেকে বন্যপ্রাণী অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। 

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত তক্ষক  বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএমপি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ