ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • আরও ৭৩ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিতে চিঠি

    আরও ৭৩ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিতে চিঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও ৭৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে ২ লাখ ২২ হাজার টন চাল আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে ২ লাখ ৬ হাজার সেদ্ধ এবং ১৬ হাজার টন আতপ চাল আমদানির কথা বলা হয়েছে। রোববার (২২ আগস্ট) এ চিঠি পাঠানো হয়।

    চিঠিতে বলা হয়, ছকে উল্লেখিত পরিমাণ (সর্বোচ্চ ৫ ভাগ ভাঙাদানা বিশিষ্ট) নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল শর্ত অনুযায়ী আমদানির অনুমতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


    চাল আমদানির শর্তে বলা হয়, বরাদ্দ আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি (লেটার অব ক্রেডিট বা ঋণপত্র) খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে ই-মেইলে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে।

    বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে বলেও শর্ত দেওয়া হয়।

    এতে বলা হয়, বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা যাবে না। এছাড়া প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে।

    নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল হয়ে যাবে বলেও চিঠিতে উল্লেখ করেছে খাদ্য মন্ত্রণালয়।

    এর আগে বুধবার (১৮ আগস্ট) ৭১ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৮ হাজার টন এবং শনিবার (২১ আগস্ট) ৯২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে ৩ লাখ ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ