ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

    গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মজিবুর রহমান চুন্নু'র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম ও মঞ্জুরুল আলম। এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাসুম বিল্লাহ রুমী।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ