ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পিরোজপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় বোনের হাতে ছোট বোন খুন

    পিরোজপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় বোনের হাতে ছোট বোন খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় বোনের হাতে ছোট বোন খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মাকনু আক্তার (৪০) প্রাথমিক বিদ্যালয়ের অপসরপ্রাপ্ত শিক্ষক এবং ঢাকায় বাস করেন।

    নিহতের স্বামী কামাল হোসেন জানান, মৃত আব্দুর রব তালুকদারের পৈত্রিক সম্পত্তি নিয়ে তার স্ত্রী মাকনু এবং তার স্ত্রীর বড় বোন কামরুন্নাহার মিনুর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাড়িতে সালিশ হওয়ারও কথা ছিল। তাই গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে তিনি পাড়েরহাটে আসেন। এরপর সালিশ না হওয়ায় শনিবার তিনি স্ত্রীকে নিয়ে ইন্দুরকানী থানায় অভিযোগ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। 

    এসময় দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মিনু এবং তার দুই মেয়ে ও এক ছেলে মিলে মাকনুকে বেধড়ক পেটাতে শুরু করেন। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম শামীম আহমেদ জানান, এ ঘটনায় মিনু এবং তার তিন সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ