ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    বরিশালে মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। 

    শনিবার (২১আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর পরিচালনায় মানববন্ধনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুমসহ সিটি করপোরেশনের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘আমাদের মেয়র মহোদয়ের ওপর হামলা করে উল্টো ইউএনও তার মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা সবাই এখন গ্রেপ্তার আতঙ্কে ভুগছি। ’

    তারা আরও বলেন, ‘আমরা আমাদের মেয়র মহোদয়ের বিরুদ্ধে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ