ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে দিতে হবে : ববি উপাচার্য

    বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে দিতে হবে : ববি উপাচার্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে দিতে হবে। আর তাহলেই বর্তমান তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করবে।

    শোকার্দ্র আগস্ট স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে কথাগুলো বলেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। 

     ২০ আগস্ট বিকেল ৪ টায় জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। 

    সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো সংযুক্ত ছিলেন  বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,  কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১১ থেকে ১৬,  কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর নেতৃবৃন্দ।

    সভায় বক্তব্য রাখেন,  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম।  এছাড়াও বক্তব্য রাখেন সুব্রত কুমার বাহাদুর,  সাজ্জাদ উল্লাহ ফয়সাল, সোলায়মান খান,  সৈয়দা ফাতেমা মমতাজ মলি, রফিক সেরনিয়াবাত, তৌছিক আহমেদ রাহাত, হাবিবুর রহমান,  সাইফা আলম সঞ্চি, নাদিম মল্লিক প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ