ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • করোনায় আক্রান্ত ও উপসর্গে বরিশালে আরও ৬ জনের মৃত্যু

    করোনায় আক্রান্ত ও উপসর্গে বরিশালে আরও ৬ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে গোটা বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের আটগুনের ও বেশি, ৮৫৯ জন সুস্থতা লাভ করেছেন।

     

    শনিবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

     

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

     

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে বরিশালে একজন ও ভোলায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জনে।

     

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৩৭ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৮৫৯ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫২২ জন।

     

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৭ জন নিয়ে মোট ১৭ হাজার ৩৯৩ জন, পটুয়াখালীতে নতুন ৮ জন নিয়ে মোট ৫ হাজার ৮৩২ জন, ভোলায় নতুন ৫৪ জনসহ মোট ৬ হাজার ৭২ জন, পিরোজপুরে নতুন ৪ জনসহ মোট ৫ হাজার ৭০ জন, বরগুনায় নতুন ৩ জনসহ মোট ৩ হাজার ৬০৭ জন ও ঝালকাঠিতে নতুন ১ জন নিয়ে মোট ৪ হাজার ৪৬৩ জন রয়েছেন।

     

    এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজনের এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৩৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৩৫ জনের মধ্যে ৮১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

     

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন ও করোনা ওয়ার্ডে ৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৪৮ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৫ জন করোনা ওয়ার্ডে এবং ৯৩ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২৫ দশমিক ২৬ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ