ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৮

    দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকায় একটি যাত্রীবাহী দোতলা বাস খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। দেশটির প্রাদেশিক পরিবহন দপ্তর সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, সোমবার বাসটি  ৬০ জনের মতো যাত্রী নিয়ে কেপটাউন থেকে মথাথা নামক এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ইস্টার্নকেপ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। আহতদের মধ্যে ২০ জন নারী, পাঁচজন শিশু ও তিনজন পুরুষ। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

    দেশটির পরিবহন দপ্তরের প্রাদেশিক মুখপাত্র উনাথি বিনকোস বলেন, তদন্ত চলছে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে। স্বজন ও প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চাচ্ছি। শনাক্ত হলেই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।

     এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ