ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগান শরণার্থীর ঢল ঠেকাতে সীমান্ত বন্ধ করল ইরান

    আফগান শরণার্থীর ঢল ঠেকাতে সীমান্ত বন্ধ করল ইরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তান থেকে পালানো শরণার্থীদের ঢলের মুখে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। 

    ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক বিভাগের পরিচালক হোসেইন কাসেমি বলেছেন, সীমান্ত সংলগ্ন ইরানের তিনটি প্রদেশকে নির্দেশ দেয়া হয়েছে আফগানিস্তানের ঘটনা প্রবাহ বিবেচনায় এবং ‘করোনাভাইরাস বিধিনিষেধের’ কারণে আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের তারা যেন ফিরিয়ে দেয়।

    কয়েকদিন আগে তিনি বলেছিলেন আফগানিস্তান থেকে পালানো শরণার্থীর ঢল সামাল দিতে আফগান সীমান্তের কাছে শরণার্থী শিবির তৈরি করছে ইরান।

    জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর অক্টোবর পর্যন্ত ইরানে আফগান শরণার্থীর সংখ্যা ছিল সাত লাখ ৮০ হাজার। চলতি বছর এর সংখ্যা কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ