ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • এবার ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

    এবার ডেঙ্গু আক্রান্তের রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্তে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

    মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একদিনে নতুন করে ৩২৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।


    অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ছয় হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে পাঁচ হাজার ৫১০ জন।

    এডিস মশার প্রকোপ কমাতে বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে কয়েক দিনের জমানো পানি ফেলে দেয়ার পরামর্শ দেন বিশেজ্ঞরা।

    প্রতিবছর বর্ষাকালেই ঢাকাসহ বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল। ডেঙ্গুতে প্রায় ৩০০ মানুষ মারা যায়। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯ জন ছিল।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ