ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগান চলচ্চিত্র শিল্পের দুঃসময়

    আফগান চলচ্চিত্র শিল্পের দুঃসময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা নিতে যাচ্ছে তালেবান।  ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে তালেবানের কঠোর মনোভাবের কথা মনে করে অনেকেই শঙ্কা বোধ করছেন।  তালেবান শাসনামলে কঠোর শরিয়া আইন চালু করায় দেশটিতে নিষিদ্ধ ছিল গান বাজনা থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত।  


    তালেবান ফের ক্ষমতা নেওয়ার পর দেশটির চলচ্চিত্র শিল্প নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

    ২০০১ সালে তালেবানের পতনের পর দেশটির চলচ্চিত্র শিল্প দীর্ঘ অচলাবস্থার পর নতুন যুগে প্রবেশ করেছিল। এমনকি চলচ্চিত্র শিল্পে বেড়েছিল নারী অভিনেত্রীদের পদচারণা।

    লিনা আলম, আমিনা জাফারি, সাবা সাহার আর মারিনা গুলবাহারির মতো অভিনেত্রী গত দশকে আফগান চলচ্চিত্র অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছিলেন। এমনকি আফগানিস্তানের প্রথম নারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সাবা সাহার। কানের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও জায়গা করে নিয়েছিল আফগান চলচ্চিত্র।

    সম্প্রতি দেশটির রাজনৈতিক পট পরিবর্তনে অনিশ্চয়তার মুখে পড়েছে আফগান চলচ্চিত্র শিল্প।

    এ ব্যাপারে আফগান চলচ্চিত্রের নারী পরিচালক সাহরা করিমি জানিয়েছেন, তালেবান শাসন আফগান শিল্প গোষ্ঠী আর নারীদের শেষ করে দেবে। চলচ্চিত্র শিল্পের সাথে জড়িতরা তালেবানের টার্গেটে পরিণত হয়েছে।  কয়েক সপ্তাহের মধ্যে তালেবান বহু স্কুল ধ্বংস করেছে। ১০ লাখ কিশোরীকে জোর করে স্কুল ছাড়িয়ে দেওয়া হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ