ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে-পংকজ নাথ এমপি

    বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে-পংকজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ সোমবার বিকেলে মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের বালুর মাঠে আয়োজিত করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, মানুষের অন্তরে বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে। 

    ১৫ ই আগস্টের হত্যাকাণ্ড ছিলো মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। ১৯৭৫ সনের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর দেশের স্বঘোষিত রাষ্ট্রপতি হিসেবে আত্মপ্রকাশ করে খন্দকার মোস্তাক। আর পেছনে থেকে শক্তি যোগাচ্ছিলেন সেনাপ্রধান জিয়াউর রহমান। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের সুরক্ষা দিতেই কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪ শত কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মকিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, কাউন্সিলর মনির জমদ্দার, সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ