ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত ৫

    কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর তালেবান বিরোধী হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছে বিমানবন্দরে। হুড়মুড়িয়ে বিমানে ওঠার চেষ্টা করছে তারা। এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে।

    এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানা গেছে। তবে কীভাবে তারা মারা গেছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


    কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে গোলাগুলিতে, নাকি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে, বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন অপর একজন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও মন্তব্য পায়নি রয়টার্স।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কি ঘটেছিল। এদিকে, অভিযোগ উঠেছে, মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন।

    রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। কাল সকাল থেকে কাবুল বিমানবন্দরে কয়েক লাখ মানুষ ভিড় করছেন। অনেকে বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে। সূত্র : রয়টার্স


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ