ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ভোলায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ভোলায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মো. ইউসুফ (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১৫ আগস্ট) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইউসুফ ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মিয়ার ছেলে এবং ভোলা সরকারি কলেজের ছাত্র।

    স্থানীয়রা জানান, রোববার (১৫ আগস্ট) রাতে ঘরে একাই ছিল ইউসুফ। রাত ১০টার দিকে তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেন।

    কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ইউসুফকে আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলতে দেখেন তিনি। পরে তার চিৎকারে সবাই ছুটে যান। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

    ভোলা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কোনো কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ