ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বঙ্গবন্ধু  আমাদের ঋণী করে গেছেন - এমপি মুকুল

    বঙ্গবন্ধু  আমাদের ঋণী করে গেছেন - এমপি মুকুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বঙ্গবন্ধু দেশের জন্য রক্ত দিয়ে  আমাদের ঋণী করে গেছেন।  জাতির জনকের স্বপ্নের ক্ষুধামুক্ত ,দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে  তোলার মধ্য দিয়ে আমাদেরকে তাঁর রক্তের ঋণ শোধ করতে হবে'।

    রবিবার (১৫আগস্ট) বিকাল ৫টায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২আসনের  এমপি আলহাজ্ব  আলী আজম মুকুল এসব কথা বলেন। 

    তিনি বলেন, 'করোনার ভয়াল থাবা সত্ত্বেও মানুষের খাদ্যের এবং তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে যাচ্ছে সরকার। বিভিন্ন প্রণোদনার মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ যেন কোন দিন আর মাথা তুলে দাড়াতে না পারে সেজন্যেই জাতির জনককে হত্যা করা হয়েছিল।  বঙ্গবন্ধু  সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ  করে বাংলাদেশকে স্বাধীন করেন। আজ জাতির জনক আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর আদর্শ আমাদের মাঝে আছে । সেই আদর্শ নিয়ে রাজনীতি করি। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।'

     আলোচনা সভায় অনদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান,উপজেলা  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, মেয়র জাকির হোসেন তালুকদার,  যুগ্ম-সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম মোরশেদ কিরন তালুকদার, গোলাম নবী নবু,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন।

    এর আগে দুপুরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে  এমপি মুকুলের নিজ অর্থায়নে চরশুভী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ