ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কোতয়ালি থানার ওসি ফয়সাল আহম্মেদের পিতার ইন্তেকাল

    কোতয়ালি থানার ওসি ফয়সাল আহম্মেদের পিতার ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফয়সাল আহম্মেদের বাবা শাহ মো. আবুল কাসেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। রোববার সন্ধ্য্যা সোয়া ৬টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে সন্তানসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    এদিকে ওসি ফয়সালের বাবার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

    পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আবুল কাসেম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাকে চরফ্যাশনের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    পারিবারিক সূত্রটি জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ১০টায় আবুল কাসেমের জানাজার নামাজ স্থানীয় মাওলানা আনাচ সাহেবের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।

    সমাজসেবক আবুল কাসেমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বমহল শোকপ্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ