ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কাঠালিয়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুল ছাত্রের মৃত্যু

    কাঠালিয়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুল ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিণ মরিচবুনিয়া গ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে জিহাদ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ১৪ আগষ্ট দুপুর ১২ টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    এলাকাবাসী ও স্বজনরা জানায়, বাড়ীর পার্শ্ববর্তী রাস্তার পাশে পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে শিশু জিহাদের মৃত্যু হয়। বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ মৃত্যু হলেও কাঠালিয়া ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এবং উপজেলা পল্লী বিদ্যুৎ (বান্দাঘাটা) সাব ষ্ট্রেশন কর্তৃপক্ষ পরষ্পপর বিরোধী বক্তব্য দিচ্ছেন। জিহাদ দক্ষিন মরিচবুনিয়া গ্রামের মৃত্যু রিয়াজ খলিফার পুত্র। সে দক্ষিণ মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিলো।

       কাঠালিয়া ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর সহকারী প্রকৌশলী তাপশ কুমার বিশ্বাস জানান, এ ঘটনার সময় ভান্ডারিয়া গ্রীড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। বেলা ১১.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত উন্নয়ন মূলক কাজের জন্য এ লাইনে বিদ্যুৎ বন্ধ সরবরাহ বন্ধ রাখা হয়েছিলো। দক্ষিন মরিচবুনিয়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে জিহাদের মৃত্যুর দায় ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর নয়।

    অপরদিকে পল্লী বিদ্যুৎ কাঠালিয়া (বান্দাঘাটা) সাব ষ্ট্রেশনের সহকারী জুনিয়র প্রকৌশলী মোঃ হামিম জানান, মরিচবুনিয়া এলাকায় কাঠালিয়া ওয়েষ্টজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ ও পল্লী বিদ্যুৎ এর লাইন রয়েছে। ওজোপাডিকো’র তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকায় তাতে জড়িয়েছে জিহাদ। ওখানে আমাদের কোন তার ছেঁড়া নেই। ঐ এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি (খাম্বা) সাথে ওজোপাডিকো বিভিন্ন গ্রহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। অথচ এ ব্যাপারে তারা আমাদের অবহিত করেনি। 

    তবে জেলার প্রত্যন্ত এলাকা জুড়ে পল্লী বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা অত্যন্ত নাজুক ও অপরিকল্পিত হওয়ায় চলতি বছর কমপক্ষে ৬জন বিদ্যুতের ছেঁড়া তাঁরে জড়িয়ে অপমৃত্যুর শিকার হয়েছে। গত ৯ আগস্ট সদর উপজেলার সারেঙ্গল গ্রামের আমন বীজ রোপনের কাজে গিয়ে কৃষক জালাল সিকদার জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তাঁরে জড়িয়ে মারা যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ