ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৮ মাস পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানির খবরে হিলির খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে মরিচের দাম। বর্তমানে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। 

    শনিবার দুপুর ১২টার পর ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১৩ টন কাঁচামরিচ আমদানি হয়। 

    হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে; যার জন্য দাম কমতে শুরু করেছে। আমরা আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করেছি। এখন কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে হিলির খুচরা বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।   

    হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। যার কারণে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বেশি বেশি কাঁচামরিচ আমদানির জন্য এলসি দিয়েছেন। ইতোমধ্যে খুচরা ও পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। অল্প দিনের মধ্যেই দাম আরও  কমবে বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ