ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ১৫ আগস্টে বরিশাল মহানগর আওয়ামীলীগের কর্মসূচী গ্রহণ

    ১৫ আগস্টে বরিশাল মহানগর আওয়ামীলীগের কর্মসূচী গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, কৃষককূলের নয়ণমনি শহিদ আবদুর রব সেরনিয়াবাত, তাঁর পরিবারবর্গ, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তাঁর পরিবারবর্গের শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

    কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্য উদয়ক্ষণে বরিশাল সদর রোডস্থ সোহেল চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে এবং মহানগর ৩০ টি ওয়ার্ড কার্যালয় ও দলীয় কাউন্সিলরদের কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, জাতীয় শোকদিবসে সকাল ৬ টায় বরিশাল সদর রোডস্থ সোহেল চত্বওে বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর, ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, 

    এছাড়া জাতীয় শোকদিবস উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও অসহায় দুস্থ এতিমসহ সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণসহ মাসব্যাপী শোকদিবসের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন, ১৫ আগস্টে শহিদদের স্মরণে সকল মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির এবং গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগরের দলীয় কার্যালয়, মহানগর ৩০ টি ওয়ার্ড কার্যালয় ও দলীয় কাউন্সিলদেও কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক ভাষণ সম্প্রচার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ