ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • বিয়ের প্যান্ডেলেই বরের জানাজা 

    বিয়ের প্যান্ডেলেই বরের জানাজা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার শিবগঞ্জে বিয়ের আগের রাতে আল আমিন (২৭) নামে মাস্টার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়ার বাড়ি থেকে তার বরযাত্রার কথা থাকলেও সকালে শয়নঘরে তার নিথর দেহ পাওয়া যায়। পরে বিয়ের প্যান্ডেলে জানাজা শেষে দুপুরে তার লাশ দাফন করা হয়।

    স্থানীয়রা জানান, আল আমিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামের আলম আকন্দের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি সংসারের কাজ করতেন। আল আমিনের সঙ্গে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলীর মেয়ে আরেফা আকতারের (১৮) বিয়ে ঠিক হয়। 

    আত্মীয়স্বজন এসে বাড়ি ভরে যায়। বুধবার পরিবারের সদস্যরা দুজনের গায়েহলুদের আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বরযাত্রার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা খুলে বিছানায় আল আমিনের নিথর দেহ দেখতে পাওয়া যায়। 

    তার মৃত্যুতে দুটি পরিবারে শোকের ছায়া নেমে আসে। বরযাত্রার সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিয়ের প্যান্ডেলের কাছে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

    পরিবারের উদ্ধৃতি দিয়ে দেউলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাই প্রধান জানান, আল আমিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন। স্বজনদের ধারণা, তিনি ঘুমের মধ্যে স্ট্রোকে মারা গেছেন। 

    বাবা আলম আকন্দ জানান, ছেলের মৃত্যুর ব্যাপারে তাদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই।

    শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সাংবাদিকদের কাছে এমন ঘটনা শুনলেও পরিবারের কেউ থানায় অবহিত করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ