ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন, নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধারণ করেন : মেয়র সাদিক 

    জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন, নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধারণ করেন : মেয়র সাদিক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সুলিখিত ও সুসংগঠিত একটি সংবিধান বঙ্গবন্ধু আমাদেরকে উপহার দিয়েছিলেন। এ সংবিধানের চারটি মূল স্তম্ভ সারা পৃথিবীব্যাপী স্বীকৃত ও অভিনন্দিত হয়েছিল- গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র। তিনি আরও বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ জাতির উন্নয়নের রোল মডেল। তাঁর পদক্ষেপগুলো তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিলে দেশ প্রকৃতই উন্নত হবে। ৭৫ পরবর্তী তিনটি প্রজন্মকে ভুল ইতিহাস পাঠ করানো হয়েছে এবং শিক্ষাব্যবস্থা হয়ে উঠেছিল প্রতিক্রিয়াশীল। তাই বঙ্গবন্ধুকে হত্যা শুধু ব্যক্তির হত্যা নয়, বঙ্গবন্ধুকে হত্যা মানেই বাঙালি প্রজন্মকে হত্যা।

    বঙ্গবন্ধুর যখন ৭ ই মার্চের ভাষণের মধ্যে স্বাধীনতার সকল কথা লুকিয়ে ছিল। এই ভাষণের কথাই শুধু গুরুত্বপূর্ণ নয় বরং ভাষণের সময় তাঁর শারীরিক প্রকাশও বিশেষভাবে লক্ষণীয়, সেই প্রকাশভঙ্গির মধ্যে ছিল আদর্শ নেতার বৈশিষ্ট্য। শুধু মুখে বঙ্গবন্ধুর কথা নয় বরং চেতনা ও মননে বঙ্গবন্ধুকে ধারণ করা আজকের দিনে খুবই জরুরী। কেননা দুঃসময়ের চেতনাই প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা। মেয়র আরও বলেন- পনোরো আগস্টে আমাদের পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগস্টের পরবর্তী সময় যেভাবে সংগ্রাম করতে হয়েছে আমাদের পরিবার ও পরিজনদের তাই আমার রাজনীতির প্রেরণা শক্তি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিন প্রজন্মের স্বপ্নকে ধারণ করেন- এক তাঁর বাবা বঙ্গবন্ধুর স্বপ্ন দুই তাঁর নিজের স্বপ্ন এবং তাঁর পরবর্তী প্রজন্মের স্বপ্ন।

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ১২ আগস্ট অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

    শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মাননীয় মেয়র,  বরিশাল সিটি কর্পোরেশন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। শোক দিবসের গুরুত্ব ও জাতীয় জীবনের তার প্রভাব নিয়ে আলোচনা করেন-  রিফাত মাহমুদ, চেয়ারম্যান, লোক প্রশাসন বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল; সঞ্জয় কুমার সরকার, চেয়ারম্যান বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল; জ্যোতির্ময় বিশ্বাস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ;  আবু জাফর মিয়া, প্রভোস্ট, শেরে-ই-বাংলা হল ও তাসনুভা হাবিব জিসান, প্রভোস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হল। 

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই আলোচনা সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন ড. মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ