ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল প্রেসক্লাবের সদস্য রেহমান আনিসের বাবার ইন্তেকাল

    বরিশাল প্রেসক্লাবের সদস্য রেহমান আনিসের বাবার ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য রেহমান আনিসের বাবা আলহাজ্ব মো. হাসমত আলী মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সোয়া ১২টায় নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডস্থ মদিনা মসজিদ সংলগ্ন নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    শুক্রবার মরহুমের নামাজে জানাজা ব্রাঞ্চ রোড মদিনা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মদিনা মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুম হাসমত আলী মাস্টার সাগরদী মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য। তার দেয়া জমিতে নির্মিত হয়েছে মদিনা মসজিদ।

    রেহমান আনিস এর বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দৈনিক মতবাদ পরিবার। এক বিবৃতিতে মতবাদ পরিবারের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক এস.এম জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ