ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে তজুমদ্দিনে মানববন্ধ-প্রতিবাদ সমাবেশ 

    সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে তজুমদ্দিনে মানববন্ধ-প্রতিবাদ সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে খুলনার রুপসায় সাম্প্রদায়িক হামলা মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদ এবং সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত হামলা প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সামনে সদর রোডে দীর্ঘ লাইনে দাড়িয়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। এ সময় মানবন্ধনে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তজুমদ্দিন উপজেলা  শাখার আহ্বায়ক পলাশ নন্দি, যুগ্ম আহ্বায়ক সৌরব দাস, সদস্য সচিব দিপু রায় প্রমুখ। 

    মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, তাপস বনিক, বিক্রম দাস, সাগর দত্ত, কিরন জিৎ, সজলসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক। হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। 


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ