ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মুলাদীতে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী ধরা!

    মুলাদীতে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী ধরা!
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে এক দিনমজুরের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন প্রবাসীর স্ত্রী। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মুলাদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরডিক্রী গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, ‘প্রবাসী জসিম বাঘার স্ত্রী হাসি বেগম (৪০) ও একই ওয়ার্ডের মৃত রহমালী খাঁর পুত্র দিন মজুর লোহাই খান (৬০) এর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিল।

    পরোকিয়ার সূত্র ধরে সোমবার সন্ধ্যায় তাদের দুজনকে একটি জঙ্গলের মধ্যে থেকে আপত্তিকর অবস্থায় ধরে পার্শ্ববর্তী হাসেম মুন্সীর বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    তবে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে চুরির নাটক সাজায় একটি মহল। আবার অভিযুক্ত লোহাই খাননের দাবি তিনি সুদের টাকা নেওয়ার জন্য প্রবাসীর স্ত্রীর বাড়িতে আসেন।

    তবে চুরি হোক বা সুদের টাকা আদায়। যে কারণেই হোক রাতের আঁধারে নারী-পুরুষের জঙ্গলে থাকার বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

    অবশ্য ঘটনাটি নিয়ে কোন পক্ষের অভিযোগ না থাকায় মুলাদী থানা পুলিশ প্রবাসীর স্ত্রীকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ